শনিবার, ১৯ মার্চ, ২০১১

পিসি ক্লিনআপ এর কয়েকটি কৌশল

লিখেছেনঃ লাকি এফএম তারিখঃ ০১/০২/২০১১

উইন্ডোজ ব্যবহারকারীদের অনেকেই পিসিকে ফাষ্টার রাখার জন্য কত কিছুই না করি, কেউ এই সফটওয়্যার সেই সফটওয়্যার সহ সব কিছুই ট্রাই করেন। কিন্তু সফটওয়ার ব্যবহার করে পিসি দ্রুততর করা আর সফটয়্যার ব্যববহার না করে পিসিকে মন্থর গতিতে রাখা আমার মতে একই ব্যাপার। তার মানে এই না যে আমি বলছি সফটওয়্যার অকাজের। এটা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা বলছে। তবে হা কোন সফটওয়্যার ইউজ না করেও একটু নোটপ্যাডকে কাজে লাগিয়ে পিসিকে দ্রুতততর করতে পারি। তবে তার আগে আমি ম্যানুয়াল কিছু পদ্ধতি বলে নিতে চাই।

যেমন আপনার পিসিতে জাঙ্ক ফাইলগুলো জমে মূলত TEMP বা %TEMP% RECENT ফোল্ডারে। তো আপনি রান থেকে এই তিনটি কমান্ড হিট করলেও অনেক ক্ষেত্রে কাজে আসবে। নিচে কমান্ডগুলো দেওয়া হল।

Start>> Run>> Temp>> Ok/Enter>> Ctrl+A>> Shift+Delete


Start>> Run>> %Temp%>> Ok/Enter>> Ctrl+A>> Shift+Delete

Start>> Run>> Recent>> Ok/Enter>> Ctrl+A>> Shift+Delete

আর অনেক্ষন পিসি চালানোর পর পিসিটিকে মন্থর গতির মনে হলে নিচের কমান্ডটি

Start>> Run>> TREE>> Ok/Enter

আর নিচে কোড গুলো কপি করে নোটপ্যডে নিয়ে সেইভ করুন .bat ফরমেটে
তারপর রান করুন, এটা আপনার টেম্প ফোল্ডারটীকে ক্লিন করবে।

@echo off

if %username% == Administrator.WINDOWS goto admin

REM ** Delete User Files **

rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%
\Recent”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temp”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\History\History.ie5″
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temporary Internet Files\content.ie5″
goto end
:admin
REM ** Do some extra stuff here **
REM ** What ever you want….. **

ECHO You are a Administrator
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%
\Recent”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temp”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\History\History.ie5″
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temporary Internet Files\content.ie5″
REM ** Do more stuff here **
REM ** Blah, blah, blah……**

:endexit

ফাইলের নাম হতে পারে এমন abs.bat
আশা করি বুঝতে সমস্যা হবেনা। তো কেমন লাগলো জানাতে ভুলবেননা কিন্তু
»» read more

ম্যাকবুক এয়ার এর বাজার মাত করতে এলো স্যামসাং ৯ সিরিজ ল্যাপটপ

লিখেছেনঃ ইমতিয়াজ মাহমুদ তারিখঃ ১৮/০৩/২০১১

আজকাল নেটবুক এবং ছোট আকৃতির ল্যাপটপের বাজারে ভাগ বসিয়েছে ট্যাবলেট কম্পিউটার। নেটবুক না কিনে অনেকেই আইপ্যাড, গালাক্সি ট্যাব এর মত ট্যাবলেট পিসি কিনছে। তবে তারপরও নেটবুক এবং ছোট ও হালকা ল্যাপটপের উৎপাদন থেমে নেই। বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা ল্যাপটপ হিসেবে ম্যাকবুক এয়ার বেশ আলোড়ন তুলেছিল কিছু দিন আগে। তবে এবার স্যামসাং বাজারে নিয়ে এলো ৯ সিরিজের ল্যাপটপ যা, ম্যাকবুকের চাইতে পাতলা এবং হালকা তবে বেশি ক্ষমতাসম্পন্ন!


১৩.৩ ইঞ্চি ডিসপ্লের দারুন এই ল্যাপটপে কি কি থাকছে চলুন দেখা যাক।
• সিপিউঃ Intel® CoreTM i5 Processor 2537M (1.40 GHz, 3MB; turbo up to 2.3 GHz)• অপারেটিং সিসটেমঃ Genuine Windows® 7 Home Premium / Windows® 7 Professional (64 bit)• মেমরীঃ 4GB DDR3• স্টোরেজ (সর্বোচ্চ): 128GB Solid State Drive (SSD)• স্ক্রীন সাইজঃ 13.3-inch HD LED-backlit SuperBright Plus display (400 nit)• রেজুলুশনঃ 1366×768• গ্রাফিক্সঃ Intel HD GT2 Integrated Graphics• স্পিকারঃ 3 watt (1.5W x 2) stereo speakers and 1.5 watt sub-woofer• ব্যাটারিঃ Lithium Polymer; up to 6.5 hours• নেটওয়ার্কঃ 802.11b/g/n; WiMaxi• ওজনঃ 2.89 lbs.

স্যামসাং ৯ সিরিজের এই ল্যাপটপে আরও থাকছে ইউএসবি ৩.০, ব্লুটুথ ৩.০, বিল্টইন ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই।



বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবদিক থেকে এগিয়ে থাকলেও এটির দাম কিন্তু একটু বেশি। তবে মান ধরে রাখতে হলে দাম বাড়ানো ছাড়াও উপায় নেই। এখন দেখা যাক এটি কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে।
»» read more

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১১

সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার “কমেটবার্ড”

লিখেছেনঃ আব্দুর রহিম তারিখঃ ১৬/০৩/২০১১

ইন্টারনেট ব্যবহারের জন্য আমরা অনেক ব্রাউজার ব্যবহার করে থাকি। যেমনঃ মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা , নেটস্কেপ, ইন্টারনেট এক্সপ্লোরার। কিন্তু একেকটি ওয়েব ব্রাউজারের কাজ একেক রকম। কোনটির পেজ লোডিং টাইম বেশি আবার কোনটির পেজ লোডিং টাইম কম। আমার নিজের কথায় বলিঃ আমি প্রথম প্রথম ইন্টারনেট এক্সপ্রোরার ব্যবহার করতাম। ব্যবহার করার সময় এর গতি নিয়ে বেশ মাথা খারাপ হতো। তার পর থেকে মজিলা ফায়ার ফক্স ব্যবহার করা শুরু করি। আমি গত ১ মাস ধরে কমেটবার্ড ব্যবহার করছি। আমি প্রথম দিন যখন এটির গতি দেখলাম তখনই আমার মাথা খারাপ হয়ে গেল। এই ব্রাউজারটির লডিং টাইপ এতো দ্রুত যে বলার বাহিরে। কমেটবার্ড আপনাদের সাথে শেয়ার করবো করবো ভেবে ভেবে আর শেয়ার করা হয়ে ওঠে নি। আজ শেয়ার না করে থাকতে পারলাম না। একবার ব্যবহার করে দেখুন তার পর বুঝবেন ব্রাউজিং এর যাদু। কমেডবার্ডের আপডেট ভার্শনটি হলো ৩.৬ যা আরো বেশী শক্তিশালী।

কিছু স্ক্রীন শট দেখুন


যে সকল সুযোগ সুবিধা পাওয়া যাবেঃ

১. Online Bookmark Manager 
২. Bookmaks Synchronizer
৩. Online Video Download
৪. Download Manager
৫. Integrated Web Search
৬. Tabs
৭. Smart Location Bar
৮. Add-ons Manager
৯. Word Translator
১০. CometMarks Notes
১১. Coloured Tabs

নিচের ছবিটিতে ক্লীক করে ডাউনলোড করে নিনঃ


যেভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সেট করবেনঃ

কমেটবার্ড এ অটোমেটিক ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সেট আপ হয় না। এ জন্য এখানে ক্লীক করে ডাউনলোজ পেজে যান। তার পর প্লাগইনটি সেটআপ দিয়ে কমেটবার্ড ব্রাউজারটি রিষ্টার্ট দিন।

ধন্যবাদ….

-মোঃ আব্দুর রহিম
»» read more

বুধবার, ২৬ জানুয়ারি, ২০১১

ক্যাস্পারস্কি কে আপডেট করুন অফলাইনে

লিখেছেনঃ রিয়াজুল হাশেম তারিখঃ ২৫/০১/২০১১

বর্তমান সময়ে ক্যাস্পারস্কি খুবই জনপ্রিয় একটি এন্টিভাইরাস। কিন্তু এর একটা সমস্যায় আমি বেশকিছু বার পড়েছি। সমস্যা টি হচ্ছে, আমরা যারা ক্যাস্পারস্কি ব্যবহার করি, তারা যখন উইন্ডোজ নতুন করে ইন্সটল করি, তখন ক্যাস্পারস্কি কে আবার নতুন করে আপডেট নামাতে হয়। যতবার আপনি নতুন করে ক্যাস্পারস্কি সেট আপ করবেন ঠিক ততবারই আপনাকে এই বিশাল পরিমান আপডেট ডাউনলোড করে নিতে হবে।

আমি শেষ যেবার দেখেছিলাম, তা প্রায় ১০০ থেকে ১৩০ মেগাবাইট। কিন্তু ক্যাস্পারস্কি এর মধ্যেই খুবি উপকারি একটি অপশন আছে, যা দিয়ে আপনি এ ঝামেলা কে চির বিদায় জানাতে পারবেন। আসুন দেখি ধাপে ধাপে কিভাবে ক্যাস্পারস্কির আপডেট গুলো কে ব্যাকআপ করে রাখা যায়।
ধাপ ১: আপনার টাস্কবার এ থাকা ক্যাস্পারস্কির আইকন টিতে ডাবল ক্লিক করুন।



ধাপ ২ : ক্যাস্পারস্কির ড্যাস বোর্ড টি ওপেন হলে, এবার আপডেট সেন্টার এ ক্লিক করুন।


ধাপ ৩ : আপডেট সেন্টার টি ওপেন হবার পরে এবার সেটিংস্‌ এ ক্লিক করুন।


ধাপ ৪ : দেখুন, কপি আপডেটস টু ফোল্ডার (Copy Updates to Folder) নামের অপশনটি আনচেক অবস্থা তে আছে। এটা তে ক্লিক করে অ্যাক্টিভ করে দিন। এবার নিচে দেখুন একটি লোকেশান ফিল্ড অ্যাক্টিভ হয়ে গেছে। ব্রাউস করে দেখিয়ে দিন, ঠিক কোথায় আপনি আপনার আপডেট এর ব্যাকআপ টি রাখতে চান। ফোল্ডার টি সিলেক্ট করে OK বাটনে চেপে বের হয়ে আসুন।



বিঃদ্রঃ এই ধাপ টি সম্পন্ন করবার আগে, আপনার নির্ধারিত লোকেশান এ একটি ফোল্ডার বানিয়ে রাখুন। এই পোস্ট টি লিখার জন্য আমি Kaspersky Update নামে একটি ফোল্ডার আমার D:\ ড্রাইভ এ বানিয়ে রেখেছিলাম।

ধাপ ৫ : এবার অ্যাপ্লাই করে ওকে দিয়ে বের হয়ে আসুন।



ধাপ ৬ : এখন একবার ক্যাস্পারস্কির আপডেট সেন্টার থেকে আপডেট চালু করে দিন। লক্ষ্য করে দেখবেন, ক্যাস্পারস্কি কিন্তু একে বারে প্রথম থেকে আপডেট নামিয়ে নিচ্ছে, আপনার ক্যাস্পারস্কি যতই আপডেটেড থাকুক না কেন, সে এখন সম্পুর্ন আপডেট টিকে ইন্টারনেট নামাবে।
হুম… এতো দেখছি ২০৪ মেগাবাইট………

যাইহোক, মনে করুন, এখন আপনার কম্পিউটার এ নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করেছেন। ক্যাস্পারস্কিও ইন্সটল করেছেন। এখন আপডেট করার পালা।

ধাপ ১, ২, ৩ কে আবার করুন।  এবার নিচের ধাপ গুলো অনুসরন করুন;

ধাপ ৭ : আপডেট সোর্স এ ক্লিক করুন।
ধাপ ৮ : দেখুন একটি নতুন উইন্ডো খুলে গেছে, যাতে দুটি ট্যাব আছে, একটি হচ্ছে সোর্স, এবং অপরটি রান মুড। এবার সোর্স এ ক্লিক করেদিন।

ধাপ ৯ :সোর্স ত্যাব টি খুলে গেলে দেখবেন, একটি টেবিল আছে যেখানে আপনি চাইলে আপডেট সোর্স কে সংযুক্ত করতে পারবেন। ADD বাটনে প্রেস করুন।



ধাপ ১০ : আপনি যেখানে আপনার ক্যাস্পারিস্কির আপডেট রেখেছেন, সেই লোকেশান টি কে দেখিয়ে দিন। এবার ওকে তে প্রেস করে বের হয়ে আসুন

ধাপ ১১ : আবারও ওকে তে প্রেস করে ক্যাস্পারিস্কির প্রধান উইন্ডো তে ফিরে আসুন।

ধাপ ১২ঃ আপডেট সেন্টার থেকে রান আপডেট (Run Update) এ ক্লিক করুন। দেখুন আপনার ব্যাকআপ রাখা আপডেট থেকে ক্যাস্পারিস্কি তার পুরাতন ফাইল গুলোকে আপডেট করে নিচ্ছে।

বিঃদ্রঃ রিপোসিটরি থেকে এই আপডেট করার প্রক্রিয়া টিতে ক্যাস্পারিস্কির একই ভার্সন  হওয়া আবশ্যক। আমি এখানে ব্যবহার করেছি, ১১.০১.৪০০ ভার্সন টি।

পোস্ট টি কেমন লাগল জানাতে ভুলবেন না আশা করি …
»» read more

ইউটিউবে খেলেছেন কি মজার সেই গেইমটি?

লিখেছেনঃ লাকি এফএম তারিখঃ ২৫/০১/২০১১

ইউটিউব, বিশ্বের এক নাম্বার ভিডিও শেয়ারিং সাইট। যাতে আছে অসংখ্য ব্যবহারকারীর মিলিয়ন মিলিয়ন ভিডিও চিত্র। ইচ্ছে হলে যেকেউ ইউটিউবের নীতিমালা মেনে একটা ভিডিও চ্যানেল খুলতে পারেন, যার মাধ্যমে অনেকেই নিজের ইচ্ছাকৃত ভিডিও গুলো শেয়ার করতে পারবেন সারা বিশ্বের সাথে। এইতো সেদিন এক প্রবাসি বাঙালি আমেরিকা থেকে ফিরে এসে যখন নেট কানেকশান নিলো, তখন সে ভিডিও (তার নেট নেবার মূল উদ্দেশ্য) শেয়ারিং সাইট ইউটিউব চেক করছিলো, কেমন আসে। যেহেতু তার লাইনের স্পীড ছিলো ৬৪ কে বি পি এস, তাই ভালোই স্পীড পাচ্ছিলো। মোটামুটি বাফারিং ছাড়াই সে ইউটিউব ভিডিও দেখছিলো। যাই হোক তার মত অনেকেই ইউটিউবে ভিডিও দেখে থাকেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ইউটিউবে লুকিয়ে আছে সুন্ধর একটা জনপ্রিয় খেলা !! কি বিশ্বাস হচ্ছেনা ?? তাহলে চলুন দেখি কিভাবে খেলতে হয় ইউটিউবে।

ইউটিউবে গেমস খেলার পদ্ধতিঃ

১. ভিডিও প্লে হতে শুরু করলে রিজিউম বা PAUSE করেদিন তবে সময় হতে হবে ০.০০ মিনিট
২. ততক্ষনাত কিবোর্ড থেকে চাপুন বামের এরো চিহ্ন
৩. ২ নং এর সাথে অর্থাৎ বামের এরোর সাথে ডানের এরো ও চাপুন
৪. কি একটা স্নেক চলতে শুরু করলো তাই না !!
৫. আপনার গেম শুরু, যতক্ষন আপনি কোথাও সংঘর্ষ না করছেন ( ইউটিউব ভদ্র কিনা তাই নো সংঘর্ষ  )


আশা করি বুঝতে পেরেছেন 
»» read more

রবিবার, ১৬ জানুয়ারি, ২০১১

গুগল সার্চকে ব্যবহার করুন নিজের প্রয়োজনে

লিখেছেনঃ লাকি এফএম তারিখঃ ১৬/০১/২০১১

গুগল, একটি নাম যার মাধ্যমে সব কিছুই এখন হাতের কাছে, আশা করি কেউই এবেপারে দ্বিমত হবেননা। যেকোন তথ্য উপাত্ত বা সাহায্য-সহোযগীতা, সবকিছুতেই গুগল সরাসরি বা ঘুরিয়ে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এক কথায় যদি কাউকে একটা প্লাটফর্ম ভাবা যায়, তবে এখন পর্যন্ত গুগল সেই ভূমিকায় সর্বসেরা। কি নেই তাদের সেবায়, সর্বশ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন , সিউকিউরড মেইল সার্ভিস, ইউটিউব ভিডিও,  ওয়ার্ল্ডওয়াইড গুগল ম্যাপ,  অরকুট, বাজ, ব্লগারস  সহ আরো অনেক অনেক উপকারী সেবা। আর এই সবই আমরা পেয়েছি Larry Page এবং Sergey Brin এর কল্যাণে। এই  দুইয়ের প্রতিষ্ঠিত গুগল সারা বিশ্বে জনপ্রিয়ো সব সেবা চালিয়ে যাচ্ছে প্রায় ১ মিলিয়ন সার্ভারের মাধ্যমে।



যাই হোক গুগল নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। আজকে আমরা জানবো গুগলকে ব্যবহার করে কিভাবে যেকোন তথ্য বের করে আনা যায়, সেটা গুগলের থেকেই হোক বা অন্য কোন সাইট থেকেই হোক। তো নিচে চোখ বুলান যাক।

আবহাওয়াঃ

গুগলের মাধ্যমে যেকোন শহরের আবহাওয়া জানতে “weather” লিখে স্পেস দিয়ে শহরের নাম এবং অতঃপর দেশের কোড নেম লিখতে পারেন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে   weather dhaka, bd লিখে সার্চ দিন। পেয়ে যাবেন আপনার কাঙ্খিত আবহাওয়ার সংবাদ।



সময়ঃ

বিশ্বের বিভিন্ন স্থানের এখন সময় জানতে আপনি দেখতে পারেন গুগলের টাইম সার্চ ফিচারটি। এক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে “time” এবং শহরের নাম বা দেশের নাম। যেমনঃ time uae লিখে সার্চ দিলে আপনি বাংলাদেশের সময় থেকে ২ ঘন্টা সময় পিছনে পাবেন। এবং সময় অবশ্যই ২৪ ঘন্টা ফরমেটে পাবেন।


সূর্যোদয় বা সূর্যাস্তঃ

বিভিন্ন দেশের বা শহরের সূর্যাস্ত বা সূর্যোদয় জানতে টাইপ করুন “sunrise” অথবা “sunset” তারপর শহরের নাম লিখুন। সার্চ দিন আপনার সামনে হাজির হয়ে যাবে সাথে সাথে। এর সাথে আরো জানতে পারবেন সেই সময় হতে আপনার আর কত সময় হাতে আছে।



পরিমাপ এর পরিবর্তনঃ

আপনি চাইলে গুগলের কনভার্টারকে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আপনাকে ইঞ্ছি থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে আপনাকে লিখতে হবে 1 inch in cm যেখানে আপনি ১ ইঞ্ছিকে সেন্টিতে পরিনত করার জন্য বুঝিয়েছেন। তাহলে গুগলই আপনাকে মূহুর্তের মধ্যে জানিয়ে দিবে যে ২.৫৪ সেন্টিতে ১ ইঞ্ছি  এছাড়াও আপনি যেকোন পরিমাপ এর কনভার্ট করতে গুগলকে সঠিক ভাবে কাজে লাগাতে পারেন।



জন-সাধারনের তথ্যঃ

জনসংখ্যা থেকে শুরু করে যেকোন হালনাগাদকৃত তথ্য পেতে গুগল আরো এক ধাপ এগিয়ে। যেমন আপনি এখন বাংলাদেশের সর্বশেষ গননাকৃত জনসংখ্যা জানতে চাইছেন, শুধু “population” লিখে দেশের নাম বাংলাদেশ লিখুন সার্চ বক্সে এবং এন্টার চাপুন সাথে সাথেই পেয়ে যাবেন প্রায় ১৬ কোটি ২২ লাখ ২০ হাজার ৭৬২ জন যা ২০০৯ সালে গননা করা হয়েছিলো। এছাড়া ও জানতে পারেন বেকার জনসংখ্যা ও তা জনাতে পারেন “unemployment rate” তারপর দেশের নাম লিখে।



হারানো মানুষকে খুজুনঃ

আপনার ছোট বেলার কোন বন্ধুকে খুজে পেলেও পেতে পারেন এই গুগলের মাধ্যমে। যেমন আমি মোঃ মেসবা উদ্দিন লিখে সার্চ দিলাম এবং একটা লিষ্ট আসলো, সেখানে আমার গিমেইলে একটা প্রোফাইল ইনফো পেয়েও গেলাম। তাই আপনি এক চেষ্টা করতে পারেন ।

একই বিভাগের অন্যান্য সাইটঃ

লেখা লেখি শুরু করার পর একটা কমন প্রশ্ন আমাকে প্রায়ই শুনতে হয়েছে যে এই সাইটের মত আরো কি কি সাইট আছে? কিন্তু আপনি যে গুগলের মাধ্যমেই তা জানতে পারবেন তা হবে আমার উত্তরের চেয়ে আরো ভালো হবে আশা করি। “related:” লিখে আপনি যেই সাইটের মত আরো সাইট খুজছেন তা লিখে সার্চ বক্সে গিয়ে এন্টার দিন। যেমন related:techtunes.com.bd লিখে সার্চ দিলে টিটির মত আরো একই টাইপের সাইটগুলোকে পেয়ে যাবেন।

এছাড়াও যেকোন তথ্য খুজে পেতে পারেন আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে।
»» read more

বাংলাতে ই-মেইল এবং চ্যাট সুবিধা নিয়ে এলো Bangla.IM

লিখেছেনঃ মেহেদী হাসান তারিখঃ ১৬/০১/২০১১

আমার ভাষা বাংলা ভাষা, বাংলা আমার মাতৃভাষা। ভালোই লাগে যখন দেখি ইংরেজি ভাষার পাশাপাশি আমাদের বাংলা ভাষাতেও ওয়েবসাইট, ব্লগ, ফোরাম ইত্যাদি। কিন্তু বাংলাতে ই-মেইল ও বাংলাতে চ্যাটিং করার ভালো কোন ওয়েবসাইট আমাদের নাই। তাই অনেক দিন থেকেই আমার ইচ্ছা, বাংলাতে ই-মেইল ও চ্যাটিং করার একটা সহজ সাইট বানানো যেখানে একই সাথে পপুলার সকল অপশন থাকবে। এবং এই চিন্তাধারা থেকেই বাংলা.IM এর সৃষ্টি।



Bangla.IM এমন এক ওয়েব সাইট যেখানে আপনি নিজের নামে একটা সুন্দর ও ছোট ই-মেইল একাউন্ট পাবেন। এবং এই ই-মেইল একাউন্ট ব্যবহার করে আপনারা একই সাথে বাংলা ই-মেইল পাঠাতে ও গ্রহন করতে পারবেন। পাশাপাশি আপনারা একে অন্যের সাথে বাংলাতে চ্যাটিং করতে পারবেন। বাংলা.IM এ কোন বন্ধু হবার জন্য প্রস্তাব পাঠতে হয় না। এখানে সবাই সবার বন্ধু। কারণ আমারা বাঙালি আমাদের ভাষা এক এবং আমরা সবাই সবার বন্ধু।

বাংলা ই-মেইল ও চ্যাটিং এর পাশাপাশি আপনারা বন্ধুদের সাথে গেইম ও খেলতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনি আপনার বন্ধুর সাথে অনেক সহজেই ভিডিও চ্যাট করতে পারবেন।

নতুন আরেকটি ফিচার যুক্ত করা হয়েছে, “আমার কথা” – ছোট সামাজিক নেটওয়ার্ক। এখানে আপনারা আপনাদের মনের কথা একে অন্যের সাথে শেয়ার করতে পারবেন এবং অন্যের কথার মতামত দিতে পারবেন । এতে আপনারা একে অন্যের মধ্যের বন্ধুত্ব আরো বাড়াতে পারবেন।
সর্বশেষে এক নজরে দেখে নেই বাংলা.IM  এ আমারা কি কি ফিচার উপভোগ করতে পারবো ..

  • বাংলা ই-মেইল
  • বাংলা টেক্সট চ্যাট
  • ভিডিও চ্যাট
  • গেইম
  • ছোট সামাজিক নেটওয়ার্

আশা করি আপনারা বাংলা.IM নিয়মিত ব্যবহার করবেন এবং আমাদের বাংলা ভাষাকে আরো প্রতিষ্ঠিত করবেন।
»» read more